Road Accident

কটিয়াদীতে পিকআপ-নসিমন সংঘর্ষে নিহত ১, আহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদিতে গরুবোঝাই পিকআপ ও সেলো ইঞ্জিনচালিত নছিমন টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৯মে) কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মো. রাজিব (৩৫ জেলার কুলিয়ারচর উপজেলার বাসিন্দা। তিনি কুলিয়ারচরের গোবরিয়া আবদুল্লাহপুরের মফিজ উদ্দিনের ছেলে।

ঘটনার দিন রাজিব মিয়া কটিয়াদি থেকে গরুবোঝাই পিকআপ নিয়ে ভৈরবের একটি হাটে যাচ্ছিলেন। কটিয়াদি থেকে ছেড়ে এসে হাইওয়ে সংলগ্ন পিরিজপুর  দাখিল মাদ্রাসার কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাশের জমিতে ছিটকে পড়ে পিকআপটি।

দুর্ঘটনায় গুরুতর ব্যক্তিকে তাৎক্ষণিক নিকটবর্তী জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিকআপে থাকা ৫টি গরুর ৪টির অবস্থাই ছিলো আশঙ্কাজনক। স্থানীয়দের উদ্যোগে এগুলো তাৎক্ষণিক জবাই করা হয়।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করেছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Releated Posts

কাজ বুঝিয়ে দেয়ার আগেই ধসে পড়লো প্রতিরক্ষা দেয়াল

কিশোরগঞ্জের ইটনায় কাজ শেষ হওয়ার ১০ দিনের মাথায় ধসে পড়লো প্রতিরক্ষা দেয়াল। শনিবার (২ মে) সকালে সরেজমিন ঘুরে…

ইটনায় খাল ভাঙ্গন পরিদর্শন করে প্রশংসায় ভাসলেন ইউএনও

সম্প্রতি ঘটে যাওয়া বৃষ্টিবলয়ে টানা বর্ষণে ভাসছে গোটা হাওর। ভেসে গেছে মাইলের পর মাইল বুরো ধানের জমি। কৃষকের…

কিশোরগঞ্জে আ. লীগ নেতাকে কলার ধরে থানায় নিলো বিএনপি নেতা

জমি ও নদী তীরবর্তী খাস জমি দখলের অভিযোগে কিশোরগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় এক…

নিকলী-বাজিতপুরে ৩১ বিএনপি নেতা বহিষ্কার

বিএনপির বিদ্রোহীর প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় কিশোরগঞ্জ-৫(নিকলী-বাজিতপুর) আসনে ১৩ বিএনপি নেতাকে বহিস্কার করা হয়ছে। ঐ আসনে…

4 Comments Text
  • Ava4779 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/3hwg3
  • Caleb182 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/Z2LqB
  • Imelda1089 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/hBsPU
  • Sophia210 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/N0gUt
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *