• Home
  • কিশোরগঞ্জ
  • ইটনায় খাল ভাঙ্গন পরিদর্শন করে প্রশংসায় ভাসলেন ইউএনও
Itna

ইটনায় খাল ভাঙ্গন পরিদর্শন করে প্রশংসায় ভাসলেন ইউএনও

সম্প্রতি ঘটে যাওয়া বৃষ্টিবলয়ে টানা বর্ষণে ভাসছে গোটা হাওর। ভেসে গেছে মাইলের পর মাইল বুরো ধানের জমি। কৃষকের মাথায় হাত মাঠে মাঠে। প্রচন্ড বৃষ্টিতে আতঙ্কে আরও কয়েক শ্রেণীর মানুষ। শনিবার (২ মে) কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের বড়হাটি গ্রামে আতঙ্কিত হওয়ার মতো এমন এক ঘটনা ঘটে।

গ্রামের পশ্চিম দিকে বয়ে গেছে খাল। খাল সংলগ্ন গ্রামের দক্ষিণে ফুলের ঘাটের কাছে বাস করেন আব্দুল কাদির মিয়া। প্রচন্ড বৃষ্টিতে খালের পাড় ধসে আব্দুল কাদিরে বাড়ির একাংশ খালে বিলীন হয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

ইউএনওর তাৎক্ষণিক উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়ে  প্রশংসায় পঞ্চমুখ ভুক্তভোগী আব্দুল কাদির। ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকে নির্দেশ দেন ভাঙ্গন প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেয়ার জন্য।

আব্দুল কাদির জানান, তখন বৃষ্টি হচ্ছিলো। পরিবার নিয়ে ঘরেই অবস্থান করছিলেন আব্দুল কাদির। হঠাৎ বিকট শব্দে সবাই ঘর থেকে বের হয়ে আসেন। তখনই তারা দেখতে পান, খালের পাড়ে বাড়ির তিনটি গাছ, টয়লেট রান্নাঘর ধসে খালেই বিলীন হয়ে গেছে। ইউএনওর উপস্থিতিতে অবাক হয়ে তিনি বলেন এমন জনবান্ধব ইউএনও আমরা আগে দেখিনি।

ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, তিনি জনগণের সেবক। তিনি সাধ্যমতো চেষ্টা করেন মানুষের পাশে থাকতে। মানুষের উপকার হলেই তিনি খুশি। ইটনায় থাকাকালীন তিনি জনগণকে সেবা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করারও আশ্বাস দেন।

Releated Posts

নিকলীতে বজ্রপাতে নিহত ১ আহত ১

কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার ছাতিরচর এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের সময়…

কটিয়াদীতে পিকআপ-নসিমন সংঘর্ষে নিহত ১, আহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদিতে গরুবোঝাই পিকআপ ও সেলো ইঞ্জিনচালিত নছিমন টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন…

কাজ বুঝিয়ে দেয়ার আগেই ধসে পড়লো প্রতিরক্ষা দেয়াল

কিশোরগঞ্জের ইটনায় কাজ শেষ হওয়ার ১০ দিনের মাথায় ধসে পড়লো প্রতিরক্ষা দেয়াল। শনিবার (২ মে) সকালে সরেজমিন ঘুরে…

কিশোরগঞ্জে আ. লীগ নেতাকে কলার ধরে থানায় নিলো বিএনপি নেতা

জমি ও নদী তীরবর্তী খাস জমি দখলের অভিযোগে কিশোরগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় এক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *