• Home
  • টপ
  • পাকুন্দিয়ায় এক স্কুলের ৩০ পরীক্ষার্থীর ২৯ জন পেলো বৃত্তি
Scholarship

পাকুন্দিয়ায় এক স্কুলের ৩০ পরীক্ষার্থীর ২৯ জন পেলো বৃত্তি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক স্কুলের ৩০ পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন বৃত্তি পেয়ে তাক লাগিয়ে দিয়েছে এলাকাবাসীকে। উপজেলার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ে ঘটেছে এমন নান্দনিক কৃতিত্বের ঘটনা।

২৬ সালের জেএসসি ও সমমান পরীক্ষায় এই স্কুল থেকে ২৯ জনের ১৩ জন ট্যালেন্টফুল ও ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

বুধবার প্রকাশিত জেএসসি ও সমমান বৃত্তি পরীক্ষার ফলাফলে এমন তথ্য জানা গেছে।

এমন কৃতিত্বে আনন্দের জোয়ার বইছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। উপজেলায় আলোচনায় আসছে স্কুলের কর্মকাণ্ড নিয়ে। উল্লাসে ফেটে পড়ছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এমন ম্যাজিক্যাল ফলাফলে উচ্ছ্বসিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম। সাংবাদিকদের কথা বলার সময় এমন অনুভূতিই প্রকাশ করেন তিনি। এই ফলাফলের সবটুকু কৃতিত্বই শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের বলে জানান তিনি।

তবে শিক্ষার্থীদের আফটার স্কুল (স্কুল পরবর্তী) কেয়ার করায় এমন ফল পেতে বেশি সহায়ক হয়েছে বলে তিনি মনে করেন। স্কুলের সমৃদ্ধির জন্য সকলের কাছে দেয়া ও আশীর্বাদ প্রত্যাশা করেন প্রধান শিক্ষক নূরে আলম।

Releated Posts

ভেসে গেছে ধান, ধেয়ে আসছে বন্যা

ক্ষেতের পাকা ধান তলিয়ে গেছে আগেই। কেটে আনা যেসব ধান মাড়াই করে খলায় (উন্মুক্ত মাঠ) রাখা হয়েছিল শুকানোর…

কিশোরগঞ্জে আ. লীগ নেতাকে কলার ধরে থানায় নিলো বিএনপি নেতা

জমি ও নদী তীরবর্তী খাস জমি দখলের অভিযোগে কিশোরগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় এক…

নিকলীতে শুরু হলো খাল খনন কর্মসূচি

অনেক প্রতীক্ষার পর কিশোরগঞ্জের নিকলীতে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। দিনে দিনে ভরে যাওয়া খাল খনন শুরুর মধ্য…

‘রমজানে বাড়তি দাম নিয়ে ভোক্তাদের হয়রানি করা যাবে না’

কোন অবস্থাতেই নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না। কেউ অপরাধ দুর্নীতি আর লুটপাট করলে তাদের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *