সিলেটের সীমান্তজুড়ে বেড়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল। সীমান্তে নানা অপরাধ, চোরাচালান, মাদক এবং বিশেষত ভারত থেকে অবৈধ পুশইন ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষও বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি অংশ নিচ্ছে স্বত:স্ফূর্তভাবে।
অপরাধ কর্মকান্ডের চিহ্নিত রুটগুলোতে স্ট্যান্ডবাই নজরদারি করছে বর্ডারের সৈনিকরা। এছাড়াও বিভিন্ন পয়েন্ট যেগুলোতে বেশি অপরাধ সংঘটন হয়ে থাকে সেগুলোতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছে বিজিবি। শনিবার (৬জুন) রাত থেকে এসব কার্যকম চালু রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করা হয়েছে। প্রচারণা বাড়াতে বিভিন্ন উপায়ে গণসংযোগ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষদের সাথে মতবিনিময় করেছে বিজিবি। সীমান্তে সন্দেহভাজন ব্যক্তি বা কর্মকান্ড সম্পর্কে জানতে পারলে তাৎক্ষণিক বিজিবিকে অবহিত করার কথাও বলা হয়েছে।
বিজিবির এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা। নিরলস কাজ করে যাচ্ছেন তারা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিরাও বিজিবির উদ্যোগে নিজ তাগিতেই কাজ করে যাচ্ছেন।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, রুটসমূহে স্ট্যান্ডবাই ডিউটি, নিজস্ব ও বেসামরিক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।















