Rape

নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক কারাগারে

কিশোরগঞ্জের নিকলীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মুরাদ মিয়া (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) উপজেলার ছাতিরচর ইউনিয়নে এ  ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে ভুক্তভোগী শিশুটি (ছদ্মনাম: জবা) একটি বেসরকারি এনজিও পরিচালিত ভাসমান বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ঢাকার কারওয়ান বাজারে কুলির কাজ করেন। বাবা-মা ঢাকায় থাকায় শিশুটি গ্রামের বাড়িতে নানীর কাছে থেকে লেখাপড়া করে।

অভিযোগে বলা হয়েছে, সোমবার বিকেল প্রায় ৫টার দিকে শিশুটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় ছাতিরচর বাজারে অভিযুক্তের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলো। এ সময় মুরাদ মিয়া তাকে ফুসলিয়ে দোকানের পেছনে থাকা একটি টিনের গুদামে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় শিশুটির চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে মুরাদ পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার নানীর কাছে ঘটনাটি জানায়।

ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্ত মুরাদ মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

মুরাদ মিয়া ছাতিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরহুম আব্দুল মোতালেবের ছেলে।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, ভুক্তভোগী শিশুর নানী জেসমিন আক্তার (৪৪) বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

নিকলীতে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সহ সভাপতি মো. আবু সাঈদ রতন (৫৭) এর কাছে ১৫ লাখ…

নিকলীতে যুবদের সচেতনতায় প্রশিক্ষণ কর্মশালা

কিশোরগঞ্জের নিকলীতে যুবসমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা, সামাজিক মূল্যবোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার…

নিকলীর সাজনপুরে মাদকসেবীর এক বছরের কাদণ্ড

কিশোরগঞ্জের নিকলীতে অতিরিক্ত মাদক সেবন করে সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করায় ভ্রাম্যমান আদালতে একজনকে বিনামশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার…

নিকলীতে মাদকের ছড়াছড়ি, ৬ মাসের কারাদণ্ড এক জনের

নিকলীতে ইয়াবা সেবনের দায়ে ছাব্বির (২১) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার (২১ জুলাই)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক

সর্বাধিক পঠিত