নেত্রকোনায় মাদক সেবনে বাধা দেয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ হয়েছে। বুধবার (৩জুন) জেলার মদন উপজেলার পদমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ ১২জন আহত হয়েছে বলে জানা গেছে।
পদমশ্রী গ্রামের শামীম মিয়ার ছেলে সানি হাওরে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে পাশা ও তার সাঙ্গপাঙ্গ। বাধা দেয়ার জেরে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের সমর্থকরা জড়ো হলে সংঘর্ষ বাধে।
সানির চাচা ও পরিবারের আহতরা জানান মাদক সেবনে সানি বাধা দেয়ার কারণে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় তাদের পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত স্বর্ণা আক্তারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অপরপক্ষের দাবি কিছুদিন আগে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়েছিলো। সে ঘটনার জের ধরেই দ্বিতীয় সানিরা আবারও সংঘর্ষ জড়ায়। এ ঘটনার সাথে মাদক সেবনের মতো কোন কিছুর সম্পৃক্ততা নেই।
মদন থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অসীম কুমার সাংবাদিকদের বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হবে।
সংঘর্ষে আহতরা হলেন—শামছুদ্দিন, রহুল মিয়া, মুতি মিয়া, শাওন মিয়া, হালেম মিয়া, মিজান মিয়া, শফিউল হক, জানামুল, জান্নাত আক্তার, হাফিজুল, অলি আক্তার ও রাহেলা আক্তার। তারা সবাই বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে স্বর্ণা আক্তার (১৩) নামে এক কিশোরীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।















