• Home
  • হবিগঞ্জ
  • হবিগঞ্জে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির করবে  ‘পার্টনার কংগ্রেস’
partner congress

হবিগঞ্জে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির করবে  ‘পার্টনার কংগ্রেস’

হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো ‘পার্টনার কংগ্রেস’ সভা। বুধবার (২০ মে) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ২০ হাজার যুবক ও নারীকে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাসহ  কৃষিভিত্তিক আরও নানা লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

২০২৩-২০২৪ অর্থবছর থেকে শুরু হওয়া  ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সদর উপজেলা কৃষি সম্প্রসরণের আয়োজিত এ সভায় পার্টনার প্রকল্পের মূল উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ তুলে ধরা হয়। এ প্রোগ্রামের অন্যতম উদ্দেশ্য হলো উচ্চফলনশীল জাতের আবাদযোগ্য জমির পরিমাণ বাড়ানো। এ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২লাখ হেক্টর পরিমাণ জমি।

আরও ১লাখ হেক্টর জমিকে আধুনিক সেচ সুবিধার আওতায় আনা হবে প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে। কৃষকদের জন্য চালু করা হবে ‘কৃষক স্মার্ট কার্ড’। এই প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়িত হলে প্রশিক্ষিত হবে ২০ হাজার তরুণ কৃষি উদ্যোক্তা। সুযোগ হবে আন্তর্জাতিক মানের কৃষিপণ্য পরীক্ষাকরণের ল্যাবরেটরি।

এর পাশাপাশি নির্দিষ্ট কৃষিপণ্যের জন্য ন্যূনতম ৫টি ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন এবং মানসম্মত তথ্য ব্যবস্থাপনার (কৃষি পরিসংখ্যান, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার গবেষণা) উন্নয়নকল্পে কাজ করছে এই প্রকল্প।

সভার শুরুতেই মূল প্রবন্ধ পাঠ করেন হবিগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ এ. কে. এম. মাকসুদুল আলম। প্রবন্ধে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণের ওপর গুরুত্বের কথা বলা হয়।  

সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন হবিগেঞ্জর জেলা প্রশাসক ড. জিিএম সরফরাজ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (খামারবাড়ি) কৃষিবিদ মো. আনোয়ারুল ছিলেন বিশেষ অতিথি হিসেবে। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিমুল আক্তার।

Releated Posts

হবিগঞ্জে ভূমিকম্প, কেঁপে উঠলো ত্রিপুরসহ কয়েক জেলা

স্বল্পমাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী জেলার গজনাইপুরে। সূত্র অনুযায়ী অনুভূত ভূমিকম্পের…

হবিগঞ্জ থেকে সব ধরণের বাস চলাচল বন্ধ

মৌলভীবাজারে বাস আটকে দেয়ার প্রতিবাদে হবিগঞ্জ থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক

সর্বাধিক পঠিত