• Home
  • হবিগঞ্জ
  • হবিগঞ্জে ভূমিকম্প, কেঁপে উঠলো ত্রিপুরসহ কয়েক জেলা
earthquak

হবিগঞ্জে ভূমিকম্প, কেঁপে উঠলো ত্রিপুরসহ কয়েক জেলা

স্বল্পমাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী জেলার গজনাইপুরে। সূত্র অনুযায়ী অনুভূত ভূমিকম্পের মাত্রা ৩.৩। মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ১মিনিটে কম্পন অনুভূত হয় যার স্থায়িত্ব ছিলো ৭ সেকেন্ড।

মৃদু এ কম্পনে কেঁপে উঠে হবিগঞ্জের আশপাশের কয়েকটি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি এলাকা। আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়,দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জের গজনাইপুর ছিল এই ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল।

রাজধানী আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এ কম্পনের উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৪৬ কিলোমিটার। অবস্থান হিসেবে উত্তর-পূর্বাঞ্চল নির্দেশিত হয়।

স্থানীয় সূত্রগুলো থেকে জানা যায় ৩.৩ মাত্রার এই মৃদু কম্পনটি হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও সুনামগঞ্জ,  শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ও কিশোরগঞ্জের বাজিতপুরে মৃদু অনুভব করা গেছে। সীমান্তের ওপারে ত্রিপুরার ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলায়ও হালকা কম্পন অনুভূত হয়েছে।

আগারগাঁওয়ের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্যা জানানো হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ কম্পনে কোথাও কোন ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

Releated Posts

হবিগঞ্জে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির করবে  ‘পার্টনার কংগ্রেস’

হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো ‘পার্টনার কংগ্রেস’ সভা। বুধবার (২০ মে) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।…

হবিগঞ্জ থেকে সব ধরণের বাস চলাচল বন্ধ

মৌলভীবাজারে বাস আটকে দেয়ার প্রতিবাদে হবিগঞ্জ থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক

সর্বাধিক পঠিত