• Home
  • টপ
  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে, বিপর্যস্ত জনজীবন
Nikli Haor Winter

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে, বিপর্যস্ত জনজীবন

টানা তিন দিন সূর্যের দেখা নেই হাওরে। কিশোরগঞ্জের নিকলীতে গত তিন দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করছে আবহাওয়া অফিস।

শীতের তীব্রতায় রাস্তাঘাট ফাঁকা, বাজার-হাটে উপস্থিতি কমেছে সাধারণ মানুষের। থমকে গেছে জীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্থানীয় নিম্ন আয়ের মানুষেরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় নিকলীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার (২৯ ডিসেম্বর) ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং রোববার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

নিকলীর উপজেলার ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুম হাওর কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

তীব্র শীতে বাধাগ্রস্ত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবপনযাপন, বাধাগ্রস্ত হচ্ছে ফসলের বেড়ে উঠা। এসব কারণে উদ্বেগ, উৎকণ্ঠায় দিন পার করছেন হাওরের কৃষকরা। কাজের জন্য বের হতে পারছে না দিন মজুর।

মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতি তৈরি হলে বড় ধরনের ক্ষতির মুখে বোরো ফসল। অপরদিকে হাসপাতালেও বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, শীতের এই পরিস্থিতি আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এদিকে সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা জানান, অতিরিক্ত শীতের কারণে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিশেষভাবে সুরক্ষায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

Releated Posts

ভেসে গেছে ধান, ধেয়ে আসছে বন্যা

ক্ষেতের পাকা ধান তলিয়ে গেছে আগেই। কেটে আনা যেসব ধান মাড়াই করে খলায় (উন্মুক্ত মাঠ) রাখা হয়েছিল শুকানোর…

কিশোরগঞ্জে আ. লীগ নেতাকে কলার ধরে থানায় নিলো বিএনপি নেতা

জমি ও নদী তীরবর্তী খাস জমি দখলের অভিযোগে কিশোরগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় এক…

নিকলীতে শুরু হলো খাল খনন কর্মসূচি

অনেক প্রতীক্ষার পর কিশোরগঞ্জের নিকলীতে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। দিনে দিনে ভরে যাওয়া খাল খনন শুরুর মধ্য…

‘রমজানে বাড়তি দাম নিয়ে ভোক্তাদের হয়রানি করা যাবে না’

কোন অবস্থাতেই নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না। কেউ অপরাধ দুর্নীতি আর লুটপাট করলে তাদের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *