• Home
  • টপ
  • নিকলীতে ৩৩৭ শিক্ষক হাওর ভাতা থেকে বঞ্চিত
Singpur School

নিকলীতে ৩৩৭ শিক্ষক হাওর ভাতা থেকে বঞ্চিত

হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৩৩৭ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পাচ্ছেন না হাওর ভাতা। সরকারের নির্দেশ থাকলেও যথাযথ কর্তৃপক্ষের অবহেলায় চার বছর ধরে তারা ভাতা থেকে বঞ্চিত।

জানা গেছে,  কিশোরগঞ্জ জেলার চারটি উপজেলাকে সরকার  হাওর উপজেলা ঘোষণা করেছেন। হাওর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হাওর ভাতা পাবেন এই মর্মে  প্রজ্ঞাপন ও জারি করেছে সরকার।

নিকলী উপজেলার ৩৩৭ জন শিক্ষক বাদে উপজেলার অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী এমনকি শিক্ষা অফিসেরও সবাই নিয়মিত পাচ্ছেন ভাতা। একইভাবে অন্য তিনটি হাওর উপজেলা ইটনা, মিঠামইন,ও অষ্টগ্রামের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রাথমিকের শিক্ষকরা নিয়মিত ভাতা পাচ্ছেন বলে জানা গেছে।

নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব খাইরুল আলম হাওরকণ্ঠকে বলেন, ২০২২ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ সরকার হাওর ভাতা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। অথচ নিকলী  উপজেলায় ৩৩৭ জন সরকারি  প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ব্যতীত উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা কর্মচারী,  ইউএনও, এসিল্যান্ডসহ সকলেই নিয়মিত ভাতা পাচ্ছেন।

ভাতা পাওয়ার ব্যাপারে গত ৭ জুন ২০২৬ কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রয়োজনীয় ডকুমেন্টস সহ লিখিত আবেদনও দাখিল করেছেন বঞ্চিতরা। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গত ১০ জুন ২০২৬ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ পাঠিয়েছেন মহাপরিচালক বরারবর। যার  নং  ৩৮.০১.৪৮০০.০৭৬.৩২.০০১.২৬ (৬৯৬)।

নিকলী উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে প্রজ্ঞাপন জারির পর জেলা প্রাথমিক  শিক্ষা কার্যালয় থেকে  নিকলীর শিক্ষকদের ভাতার চাহিদার ভিত্তিতে বরাদ্দ চাওয়া হয় শিক্ষা অধিদপ্তরে। যার নং ৩৮.০১.৪৮০০.০৭৬.০২০.০০২.২৫(১১৮০)।

হাওর ভাতা বিষয়ে নিকলী  উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আবু সিদ্দিক হাওরকণ্ঠকে বলেন, ইতোমধ্যেই ২০২৫-২৬ অর্থ বছরে জন্য চাহিদাপত্র জমা দেয়া হয়েছে। এই অর্থবছরে নিকলী উপজেলা থেকে মোট  ৯৪ লক্ষ ৬৪ হাজার ৪০০ টাকার চাহিদাপত্র জমা দেয়া হয়েছে যার স্মারক নং উশিঅ(নিকলী) ২৯০।

বিগত অর্থবছরে প্রয়োজনীয় বরাদ্দ  না আসায় ৩৩৭ জন শিক্ষককে হাওর ভাতা প্রদান করা সম্ভব হয়নি। এ বছর বরাদ্দ আসলে অবশ্যই বঞ্চিত শিক্ষকরাও হাওর ভাতা পাবেন বলেন জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা।

Releated Posts

আফালের সঙ্গে সুনামগঞ্জবাসীর আজন্ম লড়াই

হাওরের বুকজুড়ে বইছে বাতাস আর বাতাসের সাথে পাল্লা দিয়ে একের পর এক আফাল (হাওরের উত্তাল ঢেউ) আছড়ে পড়ছে…

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

কিশোরগঞ্জের নিকলীর হাওরে পানিতে নেমে গোসল করতে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০…

কিশোরগঞ্জে বাড়ছে বর্ষার পানি, বন্ধ ৬ ফেরি

গত কয়েক দিনে টানা বৃষ্টিতে আর ‍উজানের ঢলে হাওরের বিভিন্ন নদ নদীর পানি ক্রমাগত বাড়ছে। হাওরজুড়ে পানির উচ্চতা…

ভেসে গেছে ধান, ধেয়ে আসছে বন্যা

ক্ষেতের পাকা ধান তলিয়ে গেছে আগেই। কেটে আনা যেসব ধান মাড়াই করে খলায় (উন্মুক্ত মাঠ) রাখা হয়েছিল শুকানোর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক

সর্বাধিক পঠিত