• Home
  • সুনামগঞ্জ
  • সুনামগঞ্জে ধানের খলায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু
Lighting

সুনামগঞ্জে ধানের খলায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু

এখন বৈশাখ মাস। মাঠে মাটে কৃষক ব্যস্ত, ব্যস্ত কৃষক পরিবারের ছোট, বড়, বৃদ্ধ এবং নারীরা। ঝড়, বৃষ্টি মাথায় করেই মাঠের খলায় ব্যস্থ বুরো ধান সংগ্রহে। এ অবস্থায় সুনামগঞ্জে খলা থেকে ধান সংগ্রহের সময় বজ্রপাতে আঁখি আক্তার নামের এক কিশোরী শিক্ষার্থীর বজ্রপাতে মৃত্যু হয়।

গেলো সপ্তাহের টানা বৃষ্টিতে আর অনাকাঙ্খিত পানি বৃদ্ধির কারণে তলিয়েছে হাওরের সোনালী ধান। আশাহত কৃষকরা তবু যেটুকু আছে তা যত্নের সাথেই সংগ্রহ করতে ব্যস্ত। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছেই না।

নিহত কিশোর সুনামগঞ্জের সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামের বাসিন্দা। জানা গেছে, ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সে। রোববার (১০ মে) বিকেল ৪টায় খলা থেকে ধান আনার সময় এ ঘটনা ঘটে। বজ্রপাতে মৃত্যুবরণ করা আখি আক্তার (১৫) নলুয়ারপাড় গ্রামের জাহির উদ্দিনের মেয়ে।

বাড়ির সামনে খলায় ধান শুকাচ্ছিলো আখির পরিবার। হঠাৎ বিকেলে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তড়িঘরি করে ধান আনতে গেলে বজ্রপাতের শিকার হন তিনি। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে আখি। তাৎক্ষণিক  সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

সুনামগঞ্জ মডেল থানার ওসি মো. রতন সেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Releated Posts

রোদ বাড়ছে, ঋণও বাড়ছে, কৃষকের বাড়ছে হতাশা

রোদ বাড়ছে, সাথে হাওরের কৃষকদের হতাশা। বছরের একমাত্র ফসল বোরো ধান গেলো, রেখে গেলো ঋণের বোঝা। একেক কৃষকদের…

সুনামগঞ্জে সাড়ে ৫ হাজার কোটি টাকার ধান উৎপাদনের সম্ভাবনা

সবুজে মোড়া বিস্তীর্ণ হাওর ক্রমেই বর্ণ হারাচ্ছে। হয়ে উঠছে সোনালী সাগর। কৃষকের মুখে ফোটছে হাসি। বৈশাখের শুরু থেকেই…

7 Comments Text
  • Brady687 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/Mpqxt
  • Collin4949 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/TJFGu
  • Quinn4506 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/h6za2
  • Dale2611 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/5Udv6
  • Vivian3427 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/aDHk2
  • Jesse450 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/4e0ep
  • Grayson4758 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/B20i2
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *