• Home
  • সিলেট
  • ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হবে ১০ নম্বর নৌঘাট থেকে
volagonj

ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হবে ১০ নম্বর নৌঘাট থেকে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে যাতায়াত নিয়ে নানা অপতথ্য ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট ১০ নম্বর নৌঘাট ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার পথ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।

বিজ্ঞপ্তি ছাড়াও কালাইরাগ এলাকায় একটি সাইনবোর্ডের মধ্যমেও পর্যটকদের সতর্ক করে দেয়া হয়েছে। ভোলাগঞ্জ সাদা পাথর একটি সীমান্তঘেঁষা পর্যটন কেন্দ্র। কালাইরাগ হয়ে অনেক পর্যটক সীমান্তেঘেঁষা পথে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার চেষ্টা করেন। এতে পর্যটকদের জন্য জীবনের ঝুঁকি।

ভুল করে সীমান্ত অতিক্রম করলে প্রতিবেশি দেশ ভারতের বিএসএফের গুলিতে প্রাণ হারাতে পারে পর্যটকরা। এছাড়া মানব পাচার চক্রের আতঙ্কতো আছেই। এসব নানাবিধ পর্যটক নিরাপত্তার স্বার্থে প্রশাসন েএমন উদ্যোগ নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

১৪৩৩ বাংলা সনে ইজারার শর্ত মেনে অত্যন্ত সুষ্ঠু, সুশৃঙ্খল ও স্বচ্ছতা বজায় রেখে পর্যটন কেন্দ্র পরিচালনার নির্দেশ দেয়া হয় ইজারদারদের।

কালাইরাগ হয়ে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে যাওয়ার পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিষেধাজ্ঞার পরও অনেকেই সে পথ ব্যবহারের চেষ্টা করলে প্রশাসনের উদ্যোগে বর্তমানে তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

সেকারণেই ভোলাগঞ্জের ১০ নম্বর নৌঘাট ব্যবহারের নির্দেশ দেয়া হয়।

Releated Posts

সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

কয়েক দিনের টানা উষ্ণতায় হাঁসফাস করছে সিলেটবাসী। প্রখর রোদ আর উচ্চ আর্দ্রতায় শ্বাস, প্রশ্বাসে যেন আগুন ধরে যাবার…

সিলেটের সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি

সিলেটের সীমান্তজুড়ে বেড়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল। সীমান্তে নানা অপরাধ, চোরাচালান, মাদক এবং বিশেষত ভারত থেকে অবৈধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক

সর্বাধিক পঠিত