• Home
  • নেত্রকোণা
  • নেত্রকোণায় পাওনা টাকা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা
murder

নেত্রকোণায় পাওনা টাকা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা

নেত্রকোণায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে। জেলার কেন্দুয়া উপজেলার দলপা-কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (৩জুন) দুপুরে উক্ত গ্রামের ইমন মিয়া (২২) ও তার মাকে আটক করে পুলিশে দেয় জনতা।

নিহত মিলন মিয়া (৩৫) একজন ভাঙারি ব্যবসায়ী। তিনি একই গ্রামের আমজুদ আলীর ছেলে। তার কাছে অভিযুক্ত ইমনের মা হাবিয়া বেগমের ২ হাজার টাকা পাওনা ছিলো। সেদিন দুপুরে পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিলো।

কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিয়া বেগমের ছেলে ইমন দা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। উত্তেজিত অবস্থায় ইমন মিয়া মিলনের গলায় কুপ বসিয়ে দেয়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে মিলন।

ঘটনার কিছুক্ষণ পর মিলনের স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত ও তার মাকে আটক করে। ইমনকে বেধে রাখে গাছের সাথে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।  

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। উদ্ধার করে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র (দা)। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনী পদক্ষেপও প্রক্রিয়াধীন আছে বলে তিনি গণমাধ্যমকে জানান।

Releated Posts

নেত্রকোণায় মাদক সেবনে বাধা, আহত ১২

নেত্রকোনায় মাদক সেবনে বাধা দেয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ হয়েছে। বুধবার (৩জুন) জেলার মদন উপজেলার পদমশ্রী গ্রামে এ ঘটনা…

ইউপি চেয়ারম্যানকে ঝুলিয়ে রাখার হুমকি ছাত্রদল নেতার

অনৈতিকভাবে ভিজিএফ কার্ড না দেয়ায় নেত্রকোণায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে হুমকি দিয়েছেন  এক ছাত্রদল নেতা।  মঙ্গলবার (২৬ মে) এ…

3 Comments Text
  • Brooks545 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/gm8kR
  • Hank3206 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/rY1Cb
  • Anastasia2163 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/ZGP0k
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *