habiganj bus terminal

হবিগঞ্জ থেকে সব ধরণের বাস চলাচল বন্ধ

মৌলভীবাজারে বাস আটকে দেয়ার প্রতিবাদে হবিগঞ্জ থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বন্ধের আদেশ কার্যকর হয়।

জানা গেছে, সোমবার রাতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এ সিদ্ধান্ত নেন হবিগঞ্জ মটর মালিক পক্ষ। মতবিনিময়ে তারা বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জানান, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম তার লোকজন নিয়ে হবিগঞ্জ-সিলেটগামী বিরতিহীন বাস আটক করেন।

তিনি জানান, এ রুটের শেরপুর নাম স্থানে দুদিনে অন্তত ৩৫/৪০টি গাড়ি আটক করেছে। বাসগুলোর প্রায়  ২শ শ্রমিক সেখানে অনিরাপত্তায় রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত  বাস চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ।

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছে বলেন জানান।

হবিগঞ্জের জেলা প্রশাসক আশ্বস্থ করে জানান, মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। খুব শিগগির সমস্যাটি সমাধান হবে।

অপরদিকে কোন গাড়ি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিভিন্ন গন্তব্যে যেতে তাদের বাড়তি ভাড়া দিয়ে যেতে শায়েস্তাগঞ্জ।

Releated Posts

হবিগঞ্জে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির করবে  ‘পার্টনার কংগ্রেস’

হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো ‘পার্টনার কংগ্রেস’ সভা। বুধবার (২০ মে) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।…

হবিগঞ্জে ভূমিকম্প, কেঁপে উঠলো ত্রিপুরসহ কয়েক জেলা

স্বল্পমাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী জেলার গজনাইপুরে। সূত্র অনুযায়ী অনুভূত ভূমিকম্পের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *