• Home
  • কিশোরগঞ্জ
  • কাজ বুঝিয়ে দেয়ার আগেই ধসে পড়লো প্রতিরক্ষা দেয়াল
Road Crack

কাজ বুঝিয়ে দেয়ার আগেই ধসে পড়লো প্রতিরক্ষা দেয়াল

কিশোরগঞ্জের ইটনায় কাজ শেষ হওয়ার ১০ দিনের মাথায় ধসে পড়লো প্রতিরক্ষা দেয়াল। শনিবার (২ মে) সকালে সরেজমিন ঘুরে দেখা যায় উপজেলা সদরে ইটনা সরকারি কলেজ সংলগ্ন সড়কের প্রতিরক্ষা দেয়াল ধসে গেছে। এ সড়কটি ব্যবহারে করে যেতে হয় ভূসি অফিসেও।  

নিম্ন মানের কাজ আর ভারি বৃস্টির চাপে আকষ্মিকভাবেই ধসে পড়ে সড়কটি। নির্মাণকাজ শেষ হতে না হতেই সড়কটি পুকুরে ধসে পড়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পটির গুণগত মান ও তদারকি করা হয়নি বলে দাবি এলাকাবাসীর।

জানা যায়, ২৫-২৬ অর্থ বছরে কিশোরগঞ্জ জেলা পরিষদের মাধ্যমে প্রকল্পটি গ্রহণ করে এক অসাধু ঠিকাদার। ৭ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ের এই প্রকল্পে নিম্নমানের কাজের জন্য ভোগন্তি বেড়েছে সাধারণ মানুষ ও ভূমি সেবা গ্রহণকারীদের।

স্থানীয় মোহাম্মদ মিয়া অভিযোগ করে হাওর কণ্ঠকে বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে এ কাজ করা হয়েছে বলে তাদের ধারণা। প্রকল্প ব্যয় ৭ লাখ টাকা হলেও ২ লাখ টাকার বেশি খরচ করা হয়েছে বলে তারা বিশ্বাস করেন না।

আহাদ মিয়া বলেন, “কাজডা খুবই নিম্নমানের হয়েছে তাই কাজ বুঝাইয়া দেওয়ার আগেই ধসে পড়েছে। আমরা চাই এ কাজ পুনরায় ভালো ভাবে করা হউক।” এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর হাওর কণ্ঠকে বলেন, “আমি দেয়াল ধসের ঘটনা অবহিত ও পরিদর্শন করেছি। যে ঠিকাদার কাজটি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Releated Posts

নিকলীতে বজ্রপাতে নিহত ১ আহত ১

কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার ছাতিরচর এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের সময়…

কটিয়াদীতে পিকআপ-নসিমন সংঘর্ষে নিহত ১, আহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদিতে গরুবোঝাই পিকআপ ও সেলো ইঞ্জিনচালিত নছিমন টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন…

ইটনায় খাল ভাঙ্গন পরিদর্শন করে প্রশংসায় ভাসলেন ইউএনও

সম্প্রতি ঘটে যাওয়া বৃষ্টিবলয়ে টানা বর্ষণে ভাসছে গোটা হাওর। ভেসে গেছে মাইলের পর মাইল বুরো ধানের জমি। কৃষকের…

কিশোরগঞ্জে আ. লীগ নেতাকে কলার ধরে থানায় নিলো বিএনপি নেতা

জমি ও নদী তীরবর্তী খাস জমি দখলের অভিযোগে কিশোরগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় এক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *