Drug

নিকলীতে পৃথক অভিযানে ৫ মাদসেবী আটক

কিশোরগঞ্জের নিকলীতে ২কেজি গাজা ও ১৬৮পিস ইয়াবাসহ তিন মাদকসেবী আটক। তিন জনের একজন স্থানীয় ইয়াবার ডিলারের স্ত্রী। রোববার (১২জুলাই) পৃথক অভিযানে উপজেলার সিংপুর বড়বাড়ী থেকে আটক করে জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায় রোববার বিকেলে সিংপুর গ্রামের বাড়বাড়ীর দীন ইসলামের ঘর থেকে তাদের আটক করা হয়। দীন ইসলাম একজন কথিত ইয়াবার ডিলার। তার বাড়িতে মাদক ব্যবসার পাশপাশি নিরাপদে মাদক সেবনেরও ব্যবস্থা আছে বলে লোকমুখে শোনা যায়।

আটক তিজনের দুইজন যুবক ও একজন নারী। আটকরা হলেন, নিরব (১৯), পিতা মো. ফজলুর রহমান, গ্রাম: পূর্ব টেংগুরিয়া, বিজয় (২৩), পিতা শাহাবুদ্দীন, গ্রাম: গোড়াদীঘা এবং দীন ইসলামের স্ত্রী আসমা (৩০)।  

অপর এক ঘটনায় ১৩ জুলাই রাত ১২টা ৫০ মিনিটে উপজেলার ছাতিরচর গ্রামে ২ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গ্রামবাসী, চৌকিদার (গ্রাম পুলিশ) ও পুলিশের যৌথ অভিযানে মো. বাদল মিয়া (৪৫), পিতা মৃত মমিন মিয়া এবং হিরা মিয়া (৪৫), পিতা মৃত কাশেম আলীকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় ২ কেজি গাঁজাও উদ্ধার করা হয়।

এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরণের ছাড় দেয়া হবে না।

তিনি আরও জানান, আটক মাদকসেবীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Releated Posts

নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক কারাগারে

কিশোরগঞ্জের নিকলীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মুরাদ মিয়া (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার…

নিকলীতে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সহ সভাপতি মো. আবু সাঈদ রতন (৫৭) এর কাছে ১৫ লাখ…

নিকলীতে যুবদের সচেতনতায় প্রশিক্ষণ কর্মশালা

কিশোরগঞ্জের নিকলীতে যুবসমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা, সামাজিক মূল্যবোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার…

নিকলীর সাজনপুরে মাদকসেবীর এক বছরের কাদণ্ড

কিশোরগঞ্জের নিকলীতে অতিরিক্ত মাদক সেবন করে সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করায় ভ্রাম্যমান আদালতে একজনকে বিনামশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার…

2 Comments Text
  • Juliet4721 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/28TIo
  • Edwin3959 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/RZ7CZ
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    সর্বাধিক পঠিত