রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলা করেছে ইউক্রেন। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে আগের হামলার জের ধরেই আবারও হামলা চালানো হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাশিয়ায় ইউক্রেনের এটি দ্বিতীয় ড্রোন হামলা।
রুম কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার বিভিন্ন শোধনাগার, জ্বালানি ডিপো, নৌঘাঁটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, এ পর্যন্ত মস্কোর দিকে আসা ৪০টিরও বেশি ভূপাতিত করেছে রুশ বিমান বাহিনী। তিনি বলেন, ব্যাপক ড্রোন হামলা প্রতিহত করছে দেশটির বিমান বাহিনী। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শপিংমলও ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স মেয়রের দেয়া এসব তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের যাচাই করা একটি ভিডিওতে শোধনাগারটিতে বিস্ফোরণের মুহূর্ত দেখা গেছে। ভিডিওতে স্থাপনাটির একটি অংশ থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। এরপর আরও একটি বড় বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।
এর আগেও মঙ্গলবার একই শোধনাগারে ড্রোন হামলা হয়েছিলো। সে হামলায় শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুদ্ধ বন্ধের আলোচনায় এ পর্যন্ত কোন অগ্রগতি হয়নি। এতে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরণের পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।















