• Home
  • টপ
  • নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
Nikli Haor

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

কিশোরগঞ্জের নিকলীর হাওরে পানিতে নেমে গোসল করতে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) প্রিয়জনদের সাথে ঘুরতে আসলে এ ঘটনা ঘটে। নিখোঁজ তুলু গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক দুপুর ১টা ৪৫ মিনিট। নিকলী হাওরের দামপাড়া ইউনিয়নের কাঠালকান্দি এলাকায় গোসল করতে নামে সবাই মিলে। তবে সবাই নৌকায় উঠলেও আর ফেরেনি তুলু। পানিতে নামার একপর্যায়ে তিনি পানিতে ঝাপ দিলে হাওরের প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তারা অন্য একটি উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছেন। শেষে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে এসে হাওর ও আশপাশের এলাকায় ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনা করে।

রাত পৌনে আটটা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) সকাল ৭টা থেকে পুনরায় ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস হাওরে ভ্রমণকারী পর্যটকদের গভীর পানিতে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

Releated Posts

আফালের সঙ্গে সুনামগঞ্জবাসীর আজন্ম লড়াই

হাওরের বুকজুড়ে বইছে বাতাস আর বাতাসের সাথে পাল্লা দিয়ে একের পর এক আফাল (হাওরের উত্তাল ঢেউ) আছড়ে পড়ছে…

নিকলীতে ৩৩৭ শিক্ষক হাওর ভাতা থেকে বঞ্চিত

হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৩৩৭ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পাচ্ছেন না হাওর ভাতা। সরকারের নির্দেশ থাকলেও…

কিশোরগঞ্জে বাড়ছে বর্ষার পানি, বন্ধ ৬ ফেরি

গত কয়েক দিনে টানা বৃষ্টিতে আর ‍উজানের ঢলে হাওরের বিভিন্ন নদ নদীর পানি ক্রমাগত বাড়ছে। হাওরজুড়ে পানির উচ্চতা…

ভেসে গেছে ধান, ধেয়ে আসছে বন্যা

ক্ষেতের পাকা ধান তলিয়ে গেছে আগেই। কেটে আনা যেসব ধান মাড়াই করে খলায় (উন্মুক্ত মাঠ) রাখা হয়েছিল শুকানোর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক

সর্বাধিক পঠিত