• Home
  • কিশোরগঞ্জ
  • কিশোরগঞ্জে আ. লীগ নেতাকে কলার ধরে থানায় নিলো বিএনপি নেতা
A.Leag Leader

কিশোরগঞ্জে আ. লীগ নেতাকে কলার ধরে থানায় নিলো বিএনপি নেতা

জমি ও নদী তীরবর্তী খাস জমি দখলের অভিযোগে কিশোরগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় এক বিএনপি নেতা। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা শহরের পুরান থানা এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম (আশফাক) মাহতাব উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতাকে কলার ধরে থানায় নিয়ে যান। শনিবার (২৫ এপ্রিল) মাহতাব উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়।

আওয়ামী লীগ নেতাকে কলার ধরে টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চলে্যর সৃষ্টি হয়। জানা যায় তিনি পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার।

পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে টিনপট্টি এলাকায় নদীর জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করেছেন। এমনকি নদীর পাড়ের বেশ কিছু সরকারি গাছও কেটে ফেলেছেন। ক্ষুব্ধ এলাকাবাসীর কাছে খবর পেয়ে আমি সেখানে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে জনতার সহায়তায় তাঁকে ধরে পুলিশে দেওয়া হয়েছে।’

তিনি অভিযোগ করেন মাহতাব উদ্দিন এক সময় জাতীয় পার্টির সাথে কাজ করতো। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হলে দল পাল্টে আওয়ামী লীগে যোগ দেন। গত ১৭ বছর এলাকাবাসী মাহতাব ও তার ছেলেদের দাপটে অতিষ্ঠ ছিলো। তার নামে একাধিক মামলা রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

অপরদিকে প্রকাশ্যে মাহতাব উদ্দিনের পক্ষে প্রতিবাদ জানান তার চাচাতো ভাই টিটু মিয়া। টিটুর দাবি তার ভায়ের অপরাধ থাকলে আদালতের মাধ্যমে তার শাস্তির বিধান করা যেতো। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঞা জানান মাহতাব উদ্দিনের বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ নেই। তাকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সূত্র: আজকের পত্রিকা

Releated Posts

ভেসে গেছে ধান, ধেয়ে আসছে বন্যা

ক্ষেতের পাকা ধান তলিয়ে গেছে আগেই। কেটে আনা যেসব ধান মাড়াই করে খলায় (উন্মুক্ত মাঠ) রাখা হয়েছিল শুকানোর…

কাজ বুঝিয়ে দেয়ার আগেই ধসে পড়লো প্রতিরক্ষা দেয়াল

কিশোরগঞ্জের ইটনায় কাজ শেষ হওয়ার ১০ দিনের মাথায় ধসে পড়লো প্রতিরক্ষা দেয়াল। শনিবার (২ মে) সকালে সরেজমিন ঘুরে…

ইটনায় খাল ভাঙ্গন পরিদর্শন করে প্রশংসায় ভাসলেন ইউএনও

সম্প্রতি ঘটে যাওয়া বৃষ্টিবলয়ে টানা বর্ষণে ভাসছে গোটা হাওর। ভেসে গেছে মাইলের পর মাইল বুরো ধানের জমি। কৃষকের…

নিকলীতে শুরু হলো খাল খনন কর্মসূচি

অনেক প্রতীক্ষার পর কিশোরগঞ্জের নিকলীতে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। দিনে দিনে ভরে যাওয়া খাল খনন শুরুর মধ্য…

2 Comments Text
  • Kathleen1072 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/rWsBx
  • Esther4978 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/00Qpj
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *