• Home
  • কিশোরগঞ্জ
  • নিকলী হাওরে তৃতীয় দিনে উদ্ধার হলো নিখোঁজ পর্যটক
Nikli Haor

নিকলী হাওরে তৃতীয় দিনে উদ্ধার হলো নিখোঁজ পর্যটক

নিকলী হাওরে গাজীপুরের নিখোঁজ পর্যটক শফিকুল ইসলাম তুলুর (২৮) লাশ অবশেষে পাওয়া গেলো। উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঠালিয়া এলাকা থেকে তার ভেসে উঠা লাশ উদ্ধার করা হয়। রোববার (১২ জুলাই) স্থানীয়রা লাশ দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা লাশ উদ্ধার করে।

এর আগে ফায়ার সার্ভিসের ডুবুরিরা টানা দুই দিন (শুক্র ও শনিবার) উদ্ধার অভিযান পরিচালনা করে।  তবে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করতে সময় লাগবে আরও একটু।

এর আগে, গত ১০ জুলাই নিকলী হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু নিখোঁজ হন। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অন্য একটি উদ্ধার অভিযানে ব্যস্ত থাকায় ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে এসে হাওর ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়।

শুক্র ও শনিবার দিনভর অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের সময় নিকলী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

তবে হাওরের প্রবল স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয় নৌকার মাঝি, মৎস্যজীবী ও বাসিন্দাদের মরদেহের সন্ধান পেলে দ্রুত প্রশাসন বা ফায়ার সার্ভিসকে জানাতে অনুরোধ জানিয়ে দ্বিতীয় দিনের অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার সাইফুল ইসলাম জানান, রোববার ফজরের নামাজের পর স্থানীয় জেলেদের সতর্ক করা হয়, যাতে তারা কোনো মরদেহ দেখতে পেলে দ্রুত  অবহিত করেন।

সকাল আনুমানিক ৬টায় কাঠালিয়া গরুর ফার্মসংলগ্ন এলাকায় একটি মরদেহ ভাসছে—এমন সংবাদ পেয়ে তিনি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিকলী থানায় হস্তান্তর করেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান হাওরকণ্ঠকে বলেন, উদ্ধার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Releated Posts

নিকলীতে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিকলীতে অনুষ্ঠিত হয়ে গেলো পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) ত্রৈমাসিক সভা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় নিকলী নতুন বাজার…

নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক কারাগারে

কিশোরগঞ্জের নিকলীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মুরাদ মিয়া (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার…

নিকলীতে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সহ সভাপতি মো. আবু সাঈদ রতন (৫৭) এর কাছে ১৫ লাখ…

নিকলীতে যুবদের সচেতনতায় প্রশিক্ষণ কর্মশালা

কিশোরগঞ্জের নিকলীতে যুবসমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা, সামাজিক মূল্যবোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক

সর্বাধিক পঠিত