কিশোরগঞ্জের নিকলীতে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোনায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
জানা গেছে শনিবার (১৮ জুলাই) বেলা ১টর সময় নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রীর বাগুয়াখালী গ্রামের আব্দুল হামিদ সড়কের ব্রিজ সংলগ্ন এই ঘটনা ঘটে।
নিহত মুনায়েম তার সহপাঠীদের নিয়ে ব্রিজ এলাকায় বিদ্যুতের খুঁটির উপরে উঠার চেষ্টা করে। নিচ থেকে অন্যান্য বন্ধুদের খুঁটিতে উঠার দৃশ্য মোবাইলে ধারণ করার চেষ্টা করে।
এক পর্যায়ে কিশোর মোনায়েম খুটির বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্রিজ সংলগ্ন বর্ষার পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়।
পানিতে বহু খোঁজাখুঁজির প্রায় ৯ ঘণ্টা পর কিশোর মোনায়েমকে পানির নিচ থেকে মৃত অবস্থায় স্থানীয় ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী উদ্ধার করে।
মোনায়েমকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে। অবশেষে রাত ৯ টায় কিশোরের মরদেহ উদ্ধার হয়।
মৃত কিশোর মোনায়েম (১৫)। উপজেলার নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, মোবাইল ফোনে ভিডিও ধারণের উদ্দেশ্যে মোনায়েম নানশ্রী ব্রিজের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠে। পরে সেখান থেকে পানিতে লাফ দেওয়ার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে নিচে তলিয়ে যায়।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান হাওরকণ্ঠকে বলেন নিখোঁজ কিশোরকে উদ্ধারে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে।




By
By













