Jahangir

মিঠামইনে জাহাঙ্গীর হত্যায় স্ত্রীর মামলা

কিশোরঞ্জের হাওর উপজেলা  মিঠামইনের উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের চার দিনের মাথায় অবশেষে মামলা হয়েছে। নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে  মিঠামইন থানায়  মামলা দায়ের করেন।

শুক্রবার (১৭ জুলাই) রাতে তিনি মামলা দায়ের করেন। এ মামলায় আটক তিনজনসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। ঘটনার দিনই সাধারণ জনগণ তিনজকে আটক করে থানায় সোপর্দ করেন। অজ্ঞাত আসামীদের অনুসন্ধান চলছে বলে জানা গেছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন মামলার বিষয়টি হাওরকণ্ঠকে নিশ্চিত করেন। তিনি বলেন, মামলায় উল্লেখিত  তিন আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এজাহারে উল্লেখ, আসামিরা হলেন বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে মো. হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধারামপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের রহমত উল্লাহ খোকনের ছেলে মো. শাহিন আলম ওরফে শাকিল (২৭)। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

Case

স্থানীয় সূত্রে জানা গেছে হামলার সময়ই জাহাঙ্গীরের ডাক চিৎকারে মো. হেলালকে আটক করে ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারা। পরে হেলালের সহযোগিতায় একই রাতে বাকী দুইজনকে আটক করা হয়। আটকরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নতুন কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

এর আগে গত বুধবার রাত পৌনে ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় বাড়ি ফেরার পথে আকস্মিক হামলার শিকার হন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর।

এ সময় ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত হঠাৎ তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ হামলায় তার সঙ্গে থাকা আরও দুজনও গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় জাহাঙ্গীরকে সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Releated Posts

নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক কারাগারে

কিশোরগঞ্জের নিকলীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মুরাদ মিয়া (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার…

নিকলীতে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সহ সভাপতি মো. আবু সাঈদ রতন (৫৭) এর কাছে ১৫ লাখ…

নিকলীতে যুবদের সচেতনতায় প্রশিক্ষণ কর্মশালা

কিশোরগঞ্জের নিকলীতে যুবসমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা, সামাজিক মূল্যবোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার…

নিকলীর সাজনপুরে মাদকসেবীর এক বছরের কাদণ্ড

কিশোরগঞ্জের নিকলীতে অতিরিক্ত মাদক সেবন করে সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করায় ভ্রাম্যমান আদালতে একজনকে বিনামশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার…

5 Comments Text
  • Edmund224 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/kMGa3
  • Matthew4922 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/YBfCW
  • Amalia1198 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/qLp5c
  • Rebecca2012 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/rcEY2
  • Alvin4347 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/Y2Qnl
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    সর্বাধিক পঠিত