• Home
  • জাতীয়
  • সুইস ব্যাংকে টাকা পাচার বেড়েছে ৪১.৪৯ শতাংশ
swiss bank

সুইস ব্যাংকে টাকা পাচার বেড়েছে ৪১.৪৯ শতাংশ

সুইস ব্যাংকে বাড়ছে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ। এর মধ্যে টাকা পাচারও হয়েছে অনেক বেশি। অসাধু বাংলাদেশিদের পাচার করা টাকায় ফুলে ফেঁপে উঠেছে দেশটির ব্যাংকগুলো। গত এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশের পাচার করা অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ।  

২০২৪ সালের হিসেবে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা পাচারের পরিমাণ ছিলো প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। ২০২৫ সালে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮৩ কোটি সুইস ফ্রাঁ। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা বাজারে এক ফ্রাঁ সমান বাংলাদেশি ১৫২-৫৩ টাকা। ১৫২ টাকার হিসেবে ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলদেশি অর্থের পরিমাণ প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের পর গত বছরই (২০২৫ সাল) বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে।

তবে সব অর্থই বাংলাদেশিদের পাচার করা অর্থ নয়। বিভিন্ন দেশের সুইস ব্যাংকের শাখাগুলোতে প্রবাসী বাংলাদেশি টাকা জমা রাখেন। এছাড়া বাংলাদেশের অনেক ব্যাংকও বৈধ উপায়ে সুইস ব্যাংকে টাকা জমা রাখে। সে কারণেই ২০২৫ সালের সর্ব অর্থ পাচারের অর্থ বলে বিবেচিত হবে না।

নানা আন্তর্জাতিক চুক্তির কারণে সম্প্রতি সুইজারল্যান্ড অন্য দেশের সরকারের চাহিদা মতো আর্থিক বিবরণীর তথ্য সরবরাহ করে থাকে। তাই অনেকেই এখন ব্যাবসা বাণিজ্যের আড়ালে অর্থ পাচার করছেন বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, ২০২২ ও ২৩ সালে সুইস ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম ছিলো।

1 Comments Text
  • Tyler841 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/4YEf4
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *