Image

কুলাউড়ায় ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়। জানা যায় সোমবার (১১ মে) রাত আনুমানিক ৮টায় তাকে গ্রেপ্তার করা হয়। আটকের সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজাও উদ্ধার হয়।

আটকৃত ব্যক্তি পবন রাজ ভল্লব (৩৬)। সেদিন রাতে তাকে কুলাউড়া থানাধীন গাজীপুর চা বাগানস্থ ইস্পাহানী ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম’র নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ওই ব্যক্তিকে সাদা বাজারের ব্যাগসহ আটক করা হয়। ঘটনাস্থলেই তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয। ব্যাগে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে পবন রায় জানায় গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যেই তিনি তা নিজের হেফাজতে রেখেছিলেন। ২০১৮ সালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরও মামলার তথ্য পাওয়া গেছে ।

Releated Posts

মৌলভীবাজার সরকারি কলেজের সমস্যার যেনো শেষ নেই

শিক্ষাই জাতির মেরুদণ্ড। মুখে মুখে কথাটি বেশ প্রচলিত। তবে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের মেরুদণ্ড কতটাই শক্ত করতে…

মৌলভীবাজারে দলিত সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়ে গেলো ‘সিলেট বিভাগীয় দলিত সম্মেলন ২০২৬’। রোববার (১০মে) আয়োজিত এ সম্মেলনে এবারের প্রতিপাদ্য ছিলো বৈষম্য…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *