Dolit

মৌলভীবাজারে দলিত সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়ে গেলো ‘সিলেট বিভাগীয় দলিত সম্মেলন ২০২৬’। রোববার (১০মে) আয়োজিত এ সম্মেলনে এবারের প্রতিপাদ্য ছিলো বৈষম্য বিলোপ আইন প্রণয়ণ্ শহরের অভিজাত হোটেল রেস্ট ইন এর হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।

এবারের সম্মেলন আয়োজন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ও নাগরিক উদ্যোগ। সম্মেলনে সভাপতিত্ব করেন বিডিইআরএম এর সভাপতি উত্তম কুমার ভক্ত।

এবারের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব হোসেন। সংস্থাটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাসের সঞ্চালনায় একে একে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শায়েদা আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, প্রেসক্লাব আহ্বায়ক বকসি ইকবাল আহমদ এবং অনেকেই।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিডিইআরএম-মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পরিমল সিং বাড়াইক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক উদ্যোগ এর দলিত অধিকার প্রকল্পের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর আব্দুলাহ্ আল ইসতিয়াক মাহমুদ।

দলিত জনগোষ্ঠী সবসময় শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, কর্মসংস্থান ও অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এসব ক্ষেত্রে বৈষম্য নিরসনে জরুরি ভিত্তিতে বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, জাতীয় বাজেটে সংখ্যা অনুযায়ী বরাদ্দ নিশ্চিত করা এবং সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা প্রণয়ন করা অত্যন্ত জরুরি।

আদমশুমারিতে দলিতদের আলাদা পরিচয়ে গণনা, শিক্ষা উপবৃত্তি প্রদান, আবাসন প্রকল্পে দলিতদের অগ্রাধিকার এবং মানববর্জ্য ব্যবস্থাপনায় অমানবিক ও অবমাননাকর পদ্ধতির বিলুপ্তি নিশ্চিত করতে হবে।

সম্মেলনে দলিত প্রতিনিধিরা তাদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। সিলেট বিভাগের বিভিন্ন জেলায় দলিতরা এখনো রেস্টুরেন্ট, সেলুন, স্কুল, হাসপাতাল এমনকি শ্মশানে পর্যন্ত বৈষম্যের শিকার হচ্ছেন। সম্মেলনে বৈষম্যের শিকার বক্তাগণ এভাবেই তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

তারা বিশ্বাস করেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের জন্য দলিত জনগোষ্ঠীর অংশগ্রহণ অপরিহার্য। তাই সরকার ও সুশীল সমাজসহ সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

Releated Posts

কুলাউড়ায় ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়। জানা যায় সোমবার (১১ মে)…

মৌলভীবাজার সরকারি কলেজের সমস্যার যেনো শেষ নেই

শিক্ষাই জাতির মেরুদণ্ড। মুখে মুখে কথাটি বেশ প্রচলিত। তবে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের মেরুদণ্ড কতটাই শক্ত করতে…

1 Comments Text
  • xoplay says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Xoplay, not bad! My buddy recommended this. Pretty smooth experience so far. Seems legit. Try it out: xoplay
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *