নিকলীতে শুরু হলো খাল খনন কর্মসূচি

অনেক প্রতীক্ষার পর কিশোরগঞ্জের নিকলীতে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। দিনে দিনে ভরে যাওয়া খাল খনন শুরুর মধ্য দিয়ে স্থানীয় কৃষকদের মনে সঞ্চার হয়েছে আনন্দের জোয়ার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মহান এ উদ্যোগ সম্ভাবনা বয়ে আনতে পারে কৃষি খাতে।

সোমবার (১৬ মার্চ) নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ মাঠ সংলগ্ন আরিবিলের সংযোগ খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন— কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

উদ্বোধনকালে মন্ত্রী বলেন, বহুবার বহু সরকার এসেছে তবে কৃষক, মজুর আর মেহনতি মানুষের জন্য জনবান্ধব কর্মসূচি কেউ পালন করেনি। আমরা যদি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ না করি তবে বাংলাদেশের উন্নয়ন শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন— কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *