• Home
  • কিশোরগঞ্জ
  • নিকলীতে ভ্রাম্যমান আদালত, ৮ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
Mobile Court

নিকলীতে ভ্রাম্যমান আদালত, ৮ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

কিশোরগঞ্জের নিকলীতে আবারও মাদক ব্যবসায়ীদের আটক করে পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনগণ। উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদীঘা গ্রামে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

একাধিক সূত্রে জানা গেছে, গোড়াদীঘা গ্রামে বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসী গোড়াদীঘা গ্রামে মাদকের বিরুদ্ধে অভিযান চালায়। এাকাবাসীর তৎপরতায় গ্রাম থেকে আট জন মাদক ব্যবসায়ী আটক হয়। একইদিন সন্ধ্যায় নিকলী থানায় তাদের সোপর্দ করে এলাকাবাসী।

আটকরা হলেন, সিংপুর ইউনিয়নের গোড়াদীঘা গ্রামের আছমত আলীর ছেলে জিয়া রহমান,রেজেক মিয়ার ছেলে সুমন,ইসরাইল মিয়ার ছেরে শাহ আলম,একিন আলীর ছেলে মোবারক, রকিব মিয়ার ছেলে সুমন মিয়া, আনছত আলীর ছেলে বাচ্ছু মিয়া, সাদেক মিয়ার ছেলে নুরআলী ও নাজিম মিয়ার ছেলে শফিক।

পরে তাদের বৃহস্পতিবার রাতেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি তিন জনকে ছয় মাসের ও পাঁচ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সত্যত্যা নিশ্চি করে বলেন, আসামীদেরকে বৃহস্পতিবার রাতেই কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Releated Posts

নিকলীতে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিকলীতে অনুষ্ঠিত হয়ে গেলো পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) ত্রৈমাসিক সভা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় নিকলী নতুন বাজার…

নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক কারাগারে

কিশোরগঞ্জের নিকলীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মুরাদ মিয়া (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার…

নিকলীতে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সহ সভাপতি মো. আবু সাঈদ রতন (৫৭) এর কাছে ১৫ লাখ…

নিকলীতে যুবদের সচেতনতায় প্রশিক্ষণ কর্মশালা

কিশোরগঞ্জের নিকলীতে যুবসমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা, সামাজিক মূল্যবোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার…

1 Comments Text
  • Kyra1148 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/4Ubq1
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    সর্বাধিক পঠিত