‘রমজানে বাড়তি দাম নিয়ে ভোক্তাদের হয়রানি করা যাবে না’

কোন অবস্থাতেই নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না। কেউ অপরাধ দুর্নীতি আর লুটপাট করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

মন্ত্রী বলেন, কোথাও কোন চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড হলে কাউকেই ছাড় দেয়া হবে না।

শরীফুল আলম বলেন, সমাজ থেকে মাদক, ছিনতাইসহ নানা অপরাধ নির্মূল করে আইনশৃঙ্খলার উন্নতি করাই হবে আমাদের কাজ। বিগত সরকারের আমলে যা হয়েছে, সেটা আর করতে দেওয়া যাবে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ার) ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার এএইচএম আজিমুল হক, ভৈরব সার্কেলের পুলিশের এএসপি ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান প্রমুখ।

আগামী দিনগুলোতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবে বিএনপি সরকার। ইতোমধ্যেই শুরু হয়েছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। পাইলট প্রকল্প হিসেবে ১৪ উপজেলাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। তালিকার ১৪ উপজেলায় ভৈরবও রয়েছে বলে নিশ্চিত করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম।

শরীফুল আলম বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ অন্যায় অপরাধ করলে আমি ছাড় দেব না।

পবিত্র মাহে রমজানে ভৈরবে অতিরিক্ত মুনাফা না নিয়ে দ্রব্যমূ্ল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানান সদ্য নির্বাচিত প্রতিমন্ত্রী। ভৈরব শহর আধুানিকায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, মেঘনার বাঁধ, রাস্তাঘাটের কাজ অনতিবিলম্বে শুরু করার আশ্বাস দেন শরীফুল আলম।

সাংবাদিকদের সাথে মতবিনিয়ময় শেষে দুপুর ২টায় ভৈরবের গোপাল জিও মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে মতবিনিময় সভা করেন। মাহে রমজান উপলক্ষ্যে ভৈরব বাজারে কয়েকটি দোকান পরিদর্শন করেন তিনি।

এদিন সন্ধ্যায় বাস স্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ শেষে শহরের চন্ডিবের এলাকা পরিদর্শন করেন। চন্ডিবের এলাকার জোবাইদা ওয়াজির এতিমখানায় শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করে দিনের কর্মসূচি শেষ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *